,

ছেলেকে দিয়ে সৎ মেয়েকে ধর্ষণ করালেন মা

news-image

দেশে- বিদেশে ধর্ষনের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। ধর্ষণকে অপরাধই মনে হচ্ছে না লম্পটদের কাছে। লম্পটদের লালসার শিকার হচ্ছে হাজারো নারী ও শিশু। ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না নিজের মেয়েও। এবার এমনি একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটলো। সৎ ময়েকে ধর্ষণ করালো ছেলেকে দিয়ে মা।

জানা গেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বারমুল্লা জেলায় নিজের ছেলেকে দিয়ে ৯ বছরের সৎ মেয়েকে ধর্ষণ করানোর মতো পৈশাচিক ঘটনা ঘটিয়েছে এক মা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই সৎ মায়ের নাম ফাহমিদা।

তার ক্ষোভ, দ্বিতীয় স্ত্রীকে বেশি ভালবাসেন তার স্বামী। একই সঙ্গে সবচেয়ে বেশি স্নেহ করেন দ্বিতীয় স্ত্রীর নয় বছর বয়সী মেয়েকে। এ থেকে সৎ মেয়েকে হত্যা করার সিদ্ধান্ত নেন ফাহমিদা। লোমহর্ষক নির্যাতন, গণধর্ষণ করিয়ে নয় বছরের মেয়েটিকে হত্যার পর পুড়িয়ে দেয়া হয় লাশ।

সপ্তাহ আগের পৈশাচিক এ ঘটনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আলোড়ন সৃষ্টি করেছে। জড়িত থাকার প্রমাণ মেলায় ফাহমিদা, তার ছেলেসহ মোট ৯ জনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় কাশ্মীরের বারমুল্লা জেলা পুলিশের সিনিয়র পুলিশ সুপার ইমতিয়াজ হোসেন বলেন, শিশুটির সৎ মা ফাহমিদা তার ছেলে(১৪) ও ছেলের বন্ধুদের ডেকে মেয়েটিকে জঙ্গলে নিয়ে যায়। সেখানে তার উপস্থিতিতে ছেলেসহ ৪ জন মিলে মেয়েটিকে গণধর্ষণ করে।

এরপর তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর এসিড ঢেলে পুড়িয়ে দেয়া হয় শরীর। লাশটি গভীর জঙ্গলে নিয়ে ঝোঁপঝাড় দিয়ে ঢেকে দেয়া হয়। কয়েকদিন পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। পরে পুলিশকে খবর দিলে লাশ ময়নাতদন্তের জন্যা হাসপাতালে পাঠনো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর