,

বাচ্চাকে বুকের দুধ দিতে ৫০,০০০ ডলার বাড়তি বিমান খরচ কিউই প্রধানমন্ত্রীর!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর জন্য বিমানের অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করার সিদ্ধান্তের সপক্ষে অনড় রয়েছেন।

এখন পর্যন্ত রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় সন্তানের মা হয়েছেন মাত্র দুজন বিশ্বনেতা। একজন জেকিন্ডা আর্ডার্ন, আরেকজন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।

জেকিন্ডার কন্যা সন্তান নিভি গেফোর্ড জুন মাসে জন্মগ্রহণ করে। আর্ডার্ন মাতৃত্বকালীন ছুটি থেকে অফিসে ফিরে ফিরে জান গত মাসে। তিনি এখনো তার ১১ সপ্তাহ বয়সী শিশুকে বুকের দুধ দিচ্ছেন।

প্যাসিফিক আইল্যান্ড ফোরামে যোগ দিতে বুধবার আর্ডার্ন দ্বীপরাষ্ট্র নাউরুতে যান। কিন্তু উপ-প্রধানমন্ত্রী উইন্সটন পিটার্স সোমবার ওই ফোরামে যোগ দেয়ার জন্য নাউরুতে গিয়েছেন।

বাচ্চাকে একদিন বেশি বুকের দুধ খাওয়ানোর জন্য দেশেই থেকে যান আর্ডার্ন।

এয়ার ফোর্সের একটি বিমান পিটার্সকে নিয়ে যায়। ওই একই বিমান আর্ডার্নকে নাউরুতে নেয়ার জন্য নিউজিল্যান্ডে ফিরে যায়। এতে প্রায় ৫০ হাজার ডলার মূল্যের জ্বালানি বাড়তি খরচ হয়েছে।

আর্ডার্ন তার সিদ্ধান্তের জন্য সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জায়গায় মানুষের সমালোচনা ও প্রশংসা উভয়ই পান। কেউ কেউ মনে করেন, বাচ্চার যত্নে তার সিদ্ধান্ত ঠিক আছে।

অন্যদিকে আর্ডার্নের সমালোচকরা বলছেন, তার উচিত ছিল হয় পিটার্সের সঙ্গেই নাউরুতে যাওয়া অথবা একেবারেই না যাওয়া।

নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকাকে আর্ডার্ন বলেন, ‘আমি এটা হিসাব করে দেখেছি। এমনকি অস্ট্রেলিয়ার কাছ থেকে যাতায়াতের জন্য কোনো সাহায্য নেয়ার কথাও ভেবেছি। আমরা সেখানে যাওয়ার জন্য বিভিন্ন উপায় বিবেচনা করে দেখেছি।’

‘সেখানে গেলে অল্প সময়ের জন্য যাওয়া যায়, অথবা যাওয়া বাদ দিতে হয়। আমি যদি না যেতাম তাহলেও একই পরিমাণে সমালোচনা শুনতে হতো। আমি করলেও দোষ না করলেও দোষ’ যোগ করেন তিনি।

আডার্ন আরও বলেন, এমনিতেই নাউরুতে তাদের বিমান রাখার কোনো উপায় ছিল না, তাই সেটিকে মার্শাল আইল্যান্ডে নিয়ে এনে রাখতে হতো।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের পর থেকে কোনো প্রধানমন্ত্রী প্যাসিফিক আইল্যান্ডস ফোরামে অনুপস্থিত ছিলেন না। তিনি না গেলে এবারই প্রথম ব্যতিক্রম ঘটতো।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর