,

‘মালয়েশিয়ার রাবারেই হচ্ছে বিশ্বের জনসংখ্যার নিয়ন্ত্রণ’!

news-image

নিউজ ডেস্ক : মালয়েশিয়ার রাবার ছাড়া বিশ্বের জনসংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতো। রাবার অসংখ্য মানুষের জন্ম থামিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাবার বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অনেকটা কৌতুক করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ এ মন্তব্য করেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে ৯ম ইন্টারন্যাশনাল রাবার গ্লোভ কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ২০১৮।

রাবার দিয়ে জন্মনিয়ন্ত্রণের সামগ্রি কনডম তৈরি করা হয়। আর সেই কনডম দিয়ে বিশ্বের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হচ্ছে। মাহাথির মোহাম্মদ সেদিকটিতে ইঙ্গিত দিয়ে ওই মন্তব্য করেন।

ড. মাহাথির মোহাম্মদ বলেন, মালয়েশিয়ার এই রাবার শিল্প বিশাল অবদান রেখে যাবে। তা শুধু যে অর্থনীতিকে সমৃদ্ধ করছে তা-ই নয়, একই সঙ্গে মানবতার সেবা করছে।

সুর একটু হালকা করে তিনি বলেন, রাবার গ্লোভ (তিনি আসলে কনডমকে বুঝিয়েছেন) অসংখ্য মানুষের জন্ম থামিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কনডম ছাড়া বিশ্বকে কল্পনা করুন। যদি বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি হয় তাহলে কোনো জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে তা অল্প সময়ের মধ্যে ১০০০ কোটিতে পৌঁছে যাবে। তাই আবারো বলি রাবার মানবতার সেবায় বিরাট এক অবদান রেখে যাচ্ছে। তার এ বক্তব্য দেয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শক ও শ্রোতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। হাততালি দিয়ে তারা মাহাথিরকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, মঙ্গলবার ৪ঠা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তিন দিনের এই সম্মেলন। এর আয়োজক মালয়েশিয়ান রাবার গ্লোভ ম্যানুফ্যাকচারারস এসোসিয়েশন। এতে যে প্রদর্শনী হচ্ছে তাতে অংশ নিয়েছে ১৪টি দেশ। আর সম্মেলনে অংশ নিচ্ছে ৮০০ জন। এতে ১০ হাজার ব্যবসায়ীর দৃষ্টি আকৃষ্ট হবে বা তারা সেখানে যাবেন বলে ধরে নেয়া হচ্ছে। মালয়েশিয়া থেকে যত রাবারের পণ্য গত বছর রপ্তানি করা হয়েছে তার মধ্যে শতকরা ৭৩.২ ভাগই রাবার গ্লোভ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে