মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়িতে সমকামিতা, মালয়েশিয়ার আদালতে দুই নারীকে বেত্রাঘাতের নির্দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাড়ির মধ্যে সমকামিতার দায়ে দু’জন নারীকে বেত্রাঘাতের নির্দেশ নিয়েছে মালয়েশিয়ার ধর্মীয় একটি আদালত। জানা গেছে মুসলিম ওই দুই নারীর মধ্যে একজনের বয়স ২২ বছর এবং আরেকজনের ৩২ বছর।

পাবলিক পরিসরে সমলিঙ্গের কেউ যৌন সম্পর্ক করার দায়ে তেরাঙ্গানা রাজ্যের শরীয়া আদালত এই প্রথমবারের মতো সাজা দিল।

সরকারি কর্মকর্তারা বলছেন, এ ধরনের ঘটনার খবর এর আগে পাওয়া যায়নি। আর ওই আদালও এ ধরনের ঘটনা মোকাবিলা করল প্রথমবারের মতো।

এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, এ ধরনের রায়ে ওই দুই নারীর মানবাধিকার লঙ্ঘন করা হলো। যদিও ধর্মীয় আইন এবং ধর্মনিরপেক্ষ আইনেও সমকামিতা অবৈধ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নারীরা যে গাড়ির মধ্যে সমকামিতা করেছেন, সেটা শতাধিক লোক দেখেছে।