মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবছর তেলের দর ৮০ ডলার হতে পারে: ওমানের মন্ত্রী

news-image

এবছর তেলের দর ৮০ ডলারে গিয়ে ঠেকতে পারে। এমন শঙ্কা ব্যক্ত করেছেন তেল উৎপাদক দেশ ওমানের তেলমন্ত্রী মোহমেদ বিন হামেদ আল রুমহি। সেই সাথে তিনি মনে করেন এই দরবৃদ্ধি খুবই যৌক্তিক।

সিএনবিসিকে তিনি বলেন, ‘আমি মনে করি এই বছরের প্রায় বাকি সময়ে তেলের দর স্থিতিশীল থাকবে। প্রতি ব্যারেল তেলের মূল্য এসময় ৭০ ডলারের আশেপাশেই থাকবে। তবে আমাদের আশা বছর শেষে এই দর ৮০ ডলার স্পর্শ করবে। কারণ আমরা যারা ওপেকে যুক্ত নেই তারা মনে করি বর্তমান দর কোন যৌক্তিক দর নয়।’

তার মতে ৭০ থেকে ৮০ ডলার প্রতি ব্যারেল তেলের দর হলেই তা হবে যৌক্তিক। অনেক বিশ্লেষক তেলের দর ৯০ ডলার পর্যন্ত যাবে মনে করলেও এই ব্যাপারে একমত নন শেখ হামেদ। তিনি মনে করেন তাদের বিনিয়োগ সুরক্ষিত করতেই তেলের দর বৃদ্ধি করতে হবে।

ওমান মধ্যপ্রাচ্যের মধ্যে বৃহত্তম নন-ওপেক জ্বালানী উৎপাদক। ২০১৫ সালে তেলের মূল্য হ্রাস পেলে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়। ২০১৬ সালে তেলের মূল্যবৃদ্ধি বিষয়ে ওপেক ও নন-ওপেকভূক্ত দেশগুলোর একটি চুক্তি স্বক্ষরিত হলে দেশটির অর্থনীতি আবারও আগের অবস্থায় ফিরে আসে। সিএনবিসি