,

নেতাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ বিজেপি নেত্রীর, ভিডিও ভাইরাল!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মহিলা মোর্চার (জম্মু) সদস্য প্রিয়া জারালের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি নিজ দলের বেশ কিছু সিনিয়র সদস্যদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে প্রিয়া বলেন, ‘দলে প্রচার দেওয়ার পরিবর্তে দলের নারীদেরকে যৌন সম্পর্কের ইঙ্গিত দিত অনেক সিনিয়র নেতা। যে সব নারীরা এই ইঙ্গিতে সাড়া দিতো তারাই প্রচারের প্ল্যাটফর্ম পেত।’

ভিডিওতে জারালকে বলতে শোনা যায়, ‘কংগ্রেস দলের রাহুল গান্ধী এবং একটা মেশিনকে নিয়ে মজা করা হয়। বলা হয় এখানে আলু ঢোকালে তা সোনা হয়ে বেরিয়ে আসবে। কিন্তু আমাদের দলে (বিজেপি) নারীরা সাধারণ কর্মী হিসেবে হোটেলে যায়, আর ফিরে আসে বড় নেতা হয়ে।’

আবার অন্য একটি ভিডিওতে তিনি বলেন, ‘একজন দালাল রয়েছে, যাকে অনেকেই চেনে। সে আমাকে বলেছে, সে দুজন নেতার সঙ্গে কথা বলেছে, এই দুজনের মধ্যে একজনের সঙ্গে আমাকে সেটেলমেন্ট করতে হবে।’

জারালের এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তর্ক-বিতর্ক শুরু হয়ে যায়। তবে জারালের এই মন্তব্যের পর দলে তার সদস্যপদ বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর