বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে অর্থ সাহায্য বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

news-image

আন্তর্জাতিক ডেস্ক: অল্প কিছুদিন হলো পাকিস্তানে ক্ষমতায় এসেছেন ইমরান খান৷ এর মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধাক্কা খেলেন তিনি৷ তাও আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাতের আগে৷ পাকিস্তানকে অর্থ সাহায্য বন্ধের সিদ্ধান্ত নিল মার্কিন সেনা৷ মার্কিন মুলুক থেকে যে ৩০০ মিলিয়ন ডলার ইসলামাবাদকে দেওয়ার কথা ছিল তা আর দেওয়া হচ্ছে না৷ এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেনা৷

অর্থ সাহায্য বন্ধের কারণ জঙ্গিদমনে ইতিবাচক ভূমিকা পালনে ইসলামাবাদ ব্যর্থ৷ পেন্টাগনের মুখপাত্র কে ফউলকনর সংবাদসংস্থা পিটিআইকে জানান, জঙ্গিদমনে ইসলামাবাদ কড়া ব্যবস্থা না নেওয়ায় এই সিদ্ধান্ত৷ জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে প্রথমে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্যের কথা জানায় যুক্তরাষ্ট্র৷ দুটি কিস্তিতে এই অর্থ দেওয়ার কথা ছিল৷ কিন্তু কথামতো জঙ্গিদমনে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় চলতি বছর মার্চ মাসে পাকিস্তানকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সরবরাহ বন্ধ করে দেয় দেশটি৷

এবার দ্বিতীয় কিস্তির ৩০০ মিলিয়ন ডলারও খোয়াতে চলেছে ইসলামাবাদ৷ এই অর্থ অন্য খাতে ব্যবহার করা হবে৷ জানা গেছে, মার্কিন প্রতিরক্ষাসচিব জিম ম্যাটিস পাকিস্তানকে অর্থ সাহায্যের ব্যাপারে আগ্রহী ছিলেন না৷ তাই প্রথম কিস্তির ৫০০ মিলিয়ন ডলার অর্থ সরবরাহ করা হয়নি পাকিস্তানকে৷ এবার দ্বিতীয় কিস্তির টাকা না দেওয়ার ব্যাপারে মার্কিন সেনা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে৷ এবার সিদ্ধান্ত নেওয়ার পালা ট্রাম্প প্রশাসনের৷ সেখান থেকে সবুজ সঙ্কেত পেলে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ হাতছাড়া হবে ইসলামাবাদের৷

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ