,

জেগে উঠলেন মৃত নারী, তারপর…

news-image

ডেস্ক রিপোর্ট।। মৃত এক নারীর সৎকার করতে নিয়ে যাওয়া হয় শ্মশানঘাটে। সেখানে পৌঁছনোর পরই জেগে উঠে খাটিয়ায় বসে পড়েন তিনি। এই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই পালাতে থাকেন। আজ শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের হুগলী জেলায়। নিহত ওই নারীর নাম রেণুকা পাল। তিনি ত্রিবেণীর বৈকুণ্ঠপুরের বাসিন্দা।

ভারতীয় গণমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান রেণুকা পাল। দুপুর ১টার দিকে তার লাশ দেহ নিয়ে যাওয়া হয় ত্রিবেণী বার্নিং ঘাটে। আগে কয়েকটি দেহ থাকায়, সঙ্গে সঙ্গেই চুল্লিতে ঢোকানো যায়নি রেণুকা পালের দেহ। অপেক্ষা করতে থাকেন রেণুকা পালের স্বজনরা। হঠাৎ শ্মশানঘাটে উপস্থিত সবাই দেখেন, ‘বেঁচে উঠেছে’ রেণুকা পালের দেহ, উঠে বসে পড়েছে খাটিয়ায়!

ওই দৃশ্য দেখার পরই শ্মশানঘাটে হূলুস্থূল পড়ে যায়। ভয়ে দৌড়ে পালাতে থাকেন উপস্থিত অনেকেই। আর লাশের স্বজনরা তখন দ্রুত রেণুকা পালের হাত-পায়ে ঘষাঘষি শুরু করেন। এমনকি ফের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সও ডাকা হয়। কিন্তু একটু পরই আবার নেতিয়ে পড়ে দেহটি। তারপরই সেটি চুল্লিতে ঢোকানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে