,

সিরিয়ার কারাগারের ভয়াবহ চিত্র প্রকাশ করলেন বিদ্রোহী কর্মকর্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক: গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় সরকারি বাহিনীর কারাগারে আটক রাখা হয়েছে হাজার হাজার বিদ্রোহী কয়েদিকে। আটক এ কয়েদিদের সঙ্গে চরম অমানবিক আচরণ করা হচ্ছে। সম্প্রতি সিরিয়ার সেনাবাহিনীর এক বিদ্রোহী কর্মকর্তা নিহত কয়েক হাজার কয়েদির ছবি ফাঁস করে দিয়েছেন। ওই ছবিগুলো এবং নিহতদের স্বজনদের সাক্ষাৎকারের ভিত্তিতে করা প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

বিদ্রোহীদের অধিকাংশ স্থানে পরাজয় হয়েছে। ফলে সিরিয়ার যুদ্ধ এখন শেষের পথে। আসাদ সরকার এখন কারাগারে নিহত ওই সব কয়েদির রেকর্ড প্রকাশ করছে। এরই মধ্যে প্রায় ৮০০ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। কিন্তু নিহতদের লাশ তাদের পরিবারকে বুঝিয়ে দেয়া হয়নি।

সিরিয়ার কারাগারে বহু কয়েদিকেই অমানবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েদিদের গাদাগাদি করে রাখা হচ্ছে। ঠিকমতো খেতে দেয়া হচ্ছে না। কয়েদিদের খাবার হিসেবে দেওয়া হয় চাল, আলু ও তেল দিয়ে তৈরি এক ধরনের সুপ। এই সুপ খেয়ে পেটের সমস্যায় মারা যাচ্ছেন বহু কয়েদি।

শুধু তাই নয়, অসুস্থ হলে চিকিৎসা কিংবা ওষুধ নেই। এর ফলে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন অনেকেই।

কয়েদিদের মাঝে কাউকে সন্দেহ হলেই তার চোখ উপড়ে, কারও খুঁচিয়ে খুঁচিয়ে চেহারা বিকৃত করে হত্যা করা হয়েছে। এভাবে হত্যার পর লাশগুলো গুম করে ফেলা হয়েছে। বড় বড় গণকবরে পুঁতে ফেলা হয় এসব লাশ। আর নিহত কয়েদিদের লাশ ফেলতে অন্যান্য কয়েদিকে বাধ্য করা হয়েছে।

এর আগে যুক্তরাজ্যভিত্তিক টিভি চ্যানেল ‘চ্যানেল ফোর’র ডকুমেন্টারি ‘সিরিয়া’স ডিসআপিয়ার্ড : দ্য কেস এগেইনস্ট আসাদ’-এর পরিচালক সারা আফসার গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে একই তথ্য জানান।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস