রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৩

news-image

অনলাইন ডেস্ক: রাশিয়ার একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণে অন্তত তিন জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ জন।

সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমসের খবরে বলা হয়, আজ শুক্রবার মধ্যরাশিয়ার নিজনি নোভগোরোদ অঞ্চলের এ বিস্ফোরণ ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিস্ফোরণের পর রুশ প্রতিরক্ষা দপ্তরের আওতাধীন কারখানায় অগ্নিকাণ্ড দেখা দিয়েছে। কারখানায় বিস্ফোরণের পরই প্রায় ১০০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।