,

সু চির নোবেল পুরস্কার প্রত্যাহার করা হবে না: নোবেল কমিটি

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের নেত্রী অং সান সু চির পুরস্কার প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন নরওয়ের নোবেল কমিটির সেক্রেটারি ওলাভ এনজোয়েলস্টাড।এর আগে, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান বন্ধে হস্তক্ষেপ করতে ব্যর্থ হওয়ায় সু চির নোবেল পুরস্কার কেড়ে নেয়ার দাবি উঠেছিল।

ওলাভ এনজোয়েলস্টাড বলেন,পুরস্কার পাওয়ার মতো অতীতের কোনো অর্জনের জন্যই পদার্থ, সাহিত্য বা শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। ১৯৯১ সাল পর্যন্ত গণতন্ত্র ও মুক্তির জন্য সংগ্রামের কারণে ওই বছরই শান্তিতে নোবেল পুরস্কার পান অং সান সু চি।

তিনি বলেন, যে নিয়মানুসারে নোবেল পুরস্কার দেয়া হয় সে নিয়মই এই পুরস্কার প্রত্যাহারের অনুমোদন দেয় না।

এর আগে গত বছর নরওয়ের নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসনও জানিয়েছিলেন, সু চির নোবেল পুরস্কার প্রত্যাহার করা হবে না।

প্রসঙ্গত, নোবেল শান্তি পুরস্কার নরওয়ে থেকে দেয়া হয়। আর বাকি পুরস্কারগুলো সুইডেন থেকে দেয়া হয়।

সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট

এ জাতীয় আরও খবর

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ