বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় নারী পুলিশ অবিবাহিত কি না তা প্রমাণ করতে ভার্জিনিটি টেস্টে

news-image

1e99c3415f3a695a83e7f607c99a2597জার্কাতা, ১৯ নভেম্বর- ইন্দোনেশিয়ার পুলিশ বিভাগে কোন নারীকে যোগ দিতে হলে তাকে প্রথমে এক অগ্নিপরীক্ষা সম্মুখীন হতে হয়। সে পরীক্ষায় পাশ করলে তবেই সে পুলিশ হওয়ার যোগ্যতা অর্জন করে। প্রথম শর্ত পুলিশ বিভাগে যোগ দিতে হলে অবশ্যই সে নারীর অবিবাহিত হতে হবে। এরপর সেই নারী অবিবাহিত কি না তা প্রমাণ করতে তাকে পাস করতে হবে সতীত্ব পরীক্ষা বা ভার্জিনিটি টেস্টে। আর অক্ষতযোনি’র বিষয়টি প্রমাণ করতে পুলিশে যোগদানেচ্ছু নারীদের যেতে হয় কুখ্যাত দুই আঙ্গুল পরীক্ষার মধ্য দিয়ে।

জনসংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ার সমাজ এখনও রক্ষণশীল এবং নারীদের সতীত্বকে সেখানে অনেক বেশি গুরুত্ব দেয়া হয়। কিন্তু এরপরও এটাকে কি মধ্যযুগীয় বর্বরতা বলা যায় না।

এতদিন ধরে এই প্রক্রিয়া ইন্দোনেশিয়ার পুলিশ বিভাগে চলে আসলেও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এই ভার্জিনিটি টেস্ট বাতিলের জন্য ইন্দোনেশিয়ার পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে।

নিজেদের প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ বেশ কয়েকজন ভুক্তভোগীর সাক্ষাৎকার তুলে ধরে। সেখানে ভুক্তভোগীরা পুরো প্রক্রিয়াকে ‘বেদনাময় ও অপমানজনক’ বলে উল্লেখ করেন।

নারীরা এ সময় বর্ণনা দেন, কিভাবে জোর করে নারী চিকিৎসকের সামনে উলঙ্গ করা হয় পুলিশে যোগদানে ইচ্ছুক নারীদের। এর পর তাদের ওপর চালানো হয় দুই অাঙ্গুলের পরীক্ষা। যাকে অপমানজনক এবং মধ্যযুগীয় বলে অভিহিত করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচের নারী অধিকার বিষয়ক সহযোগী পরিচালক নিশা ভারিয়া এই সতীত্ব পরীক্ষাকে ‘বৈষম্য’ উল্লেখ করে একে নারীদের জন্য অসম্মানজনক হিসেবে উল্লেখ করেন।

নারীরা ইন্দোনেশিয়ার ৪ লাখ সদস্যের বাহিনীর মাত্র তিন শতাংশ জুড়ে আছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা