বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ১১

news-image

পশ্চিম ইরাকের আল-কোয়াম শহরে বুধবার একটি পুলিশ চৌকিতে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এ হামলায় ৫ জন নিরাপত্তাকর্মীসহ মোট ১১ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

আল-কোয়াম শহরে পুলিশের চেকপয়েন্টের সামনে স্থানীয় সময় সকাল ৯ টায় এ বিস্ফোরণটি ঘটে। বার্তা সংস্থা এএফপিকে পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন মাহমুদ জসিম বলেন, উক্ত বিস্ফোরণে ১১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। আহত ১৬ জনের মধ্যে ১১ জন বেসামরিক ব্যক্তি ও ৫ জন নিরাপত্তা কর্মী বলেও তিনি জানিয়েছেন। আরব নিউজ