৬৪ নয়, ঘূর্ণিঝড় মারিয়ায় মারা গিয়েছিলো ২৯৭৫ জন

news-image

পুয়ের্তো রিকোয় গত বছরের সেপ্টেম্বরে মারিয়া নামের যে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছিল তাতে মোট ২৯৭৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এক সরকারি
অথচ এতদিন ধরে ঘূর্ণিঝড় মারিয়ায় মাত্র ৬৪ জন মারা গেছে বলে প্রচার করে আসছিল দেশটির সরকার। প্রায় এক বছর পর নিহতের সংখ্যা সংশোধন করলো পুয়ের্তো রিকো। এখন যে সংখ্যা বলা হচ্ছে, তা আগের চেয়ে প্রায় ৫০ গুণ বেশি।

মঙ্গলবার গভর্নর রিকার্ডো রোসেল্লো এক সংবাদ সম্মেলনে জানান, এ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই করার পর তারা ঘূর্ণিঝড় মারিয়ায় ২৯৭৫ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছেন। যদিও বহু আগে থেকেই বেসরকারিভাবে নিহতের এই সংখ্যা দাবি করা হচ্ছিলো। কিন্তু এতদিন ধরে তাদের সেই দাবি স্বীকার করেনি পুয়ের্তো রিকো সরকার।

এদিকে গতবছরে আঘাত হানা ওই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সামলে উঠতে এখনও হিমসিম খাচ্ছে ক্যারিবীয় এই দ্বীপটি। এজন্য তারা মার্কিন কংগ্রেসের কাছে ১৩৯ বিলিয়ন ডলারের অর্থ সহায়তাও চেয়েছে।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত