মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ বন্যার মধ্যেও কেরালায় ১০ দিনে ৫১৬ কোটির মদ বিক্রি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ১০০ বছরের মধ্যে কেরালায় সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে। একটা সময় প্রায় গোটা রাজ্যটা ডুবে ছিল জলের তলায়। বন্যা বিধ্বস্ত কেরালায় মারা গেছে ৩২২ জন মানুষ। গৃহহীন প্রায় ৩ লাখ। দেশ বিদেশ থেকে আসছে ত্রাণ। এরই মধ্যেও দেদার মদ্যপান করছে কেরালাবাসী।

স্টেট বেভারেজেস কর্পোরেশন বা বাভকোর দেয়া পরিসংখ্যানে সেই তথ্যই উঠে আসছে। পরিসংখ্যান প্রকাশ হয়েছে মঙ্গলবার। এই রিপোর্ট অনুযায়ী, স্বাধীনতা দিবস থেকে ২৬ আগস্ট ওনাম উৎসব পর্যন্ত বন্যাবিধ্বস্ত কেরালায় মোট ৫১৬ কোটি টাকার মদ ও বিয়ার বিক্রি হয়েছে। যেখানে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের দু’বেলা খাবার জুটছিল না, কোনোক্রমে ত্রাণশিবিরে মাথা গুঁজে দিন কাটাচ্ছিলেন তারা, সেখানে এত টাকার মদ্যপান করেছে!

গত সোমবার পর্যন্ত মোট ১৪ দিনে কেরালায় সরকারের বন্যাত্রাণ তহহিলে জমা পড়েছে ৭১৩ কোটি টাকা। গোটা ভারতই থেকেই সাধ্যমতো সাহায্য করেছে কেরালার বাসিন্দাদের। অথচ স্থানীয়রাই কেরালাবাসীর একাংশই হয়তো অকারণে অর্থের অপচয় করেছেন মদ্যপান করে। তেব পরিষ্কার নয়, এই বিরাট পরিমাণ টাকার মদ কিনেছেন কিনা।