জার্মানিতে অভিবাসীদের ওপর উগ্র ডানপন্থীদের হামলা, সংঘর্ষ

news-image

জার্মানির কেমনিজ শহরে অভিবাসন বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে।দেশটির উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো এই কর্মসূচির ডাক দেয়। এই কর্মসূচির পর শহরটিতে বসবাসরত অভিবাসীদের ওপর রাতভর হামলা চালানো হয়।

পুলিশ জানিয়েছে, শহরটিতে বসবাসকারী প্রায় ২ হাজার অভিবাসীর ওপর হামলা চালানো হয়েছে। এ সময় উগ্র ডানপন্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।৩ জনকে গ্রেপ্তার করা হয় ।

শনিবার অজ্ঞাত ব্যক্তির হামলায় শহরটিতে রুশ বংশোদ্ভূত এক জার্মান নাগরিকের মৃত্যু হয়। উগ্রবাদী সংগঠন ‘নিও নাজি’ এবং কট্টরপন্হি রাজনৈতিক দল এএফডি’র দাবি, শহরটিতে আশ্রয় নেয়া অভিবাসীরা ওই হামলার সাথে জড়িত। এ ঘটনাকে কেন্দ্র করে অভিবাসন বিরোধী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

চিমনিজ নগরের মেয়র বারবারা লুদবিগ বলেছেন, একটা হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরজুড়ে অরাজক পরিস্থিতি তৈরীর কোনো সুযোগ নেই। আবারো এ ধরণের ঘৃন্য কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত