,

ধর্ম অবমাননার বিরুদ্ধে আন্তর্জাতিক নীতি তৈরি করতে না পারা মুসলিম বিশ্বের ব্যর্থতা: ইমরান (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ধর্ম অবমাননার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কোনো নীতি তৈরি করতে না পারা মুসলিম দেশগুলোর সমন্বিত ব্যর্থতা।

সোমবার পাকিস্তানের সিনেটে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বক্তৃতায় তিনি এ বিষয়ে কথা বলেন। ইমরান খান জানান, ‘আমাদের সরকার বিষয়টি জাতিসংঘসহ ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)তে বিষয়টি তুলবে এবং মুসলিম দেশগুলোকে সমন্বিত একটি নীতি তৈরির আহ্বান জানাবে। এটি বহু বছর আগেই করার দরকার ছিল।’

তবে সেটি যে খুব বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে তাও মনে করছেন তিনি। ইমরান খান বলেন, ‘যাই হোক, আমি ভাবি না যে এত খুব একটা পরিবর্তন আসবে।’

নেদারল্যান্ডের মুসলিম বিদ্বেষী রাজনীতিবিদ গির্ট উইল্ডার্স তার পার্টি অফিসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র তৈরির প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। এর বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানও। সেই প্রসঙ্গ টেনে ইমরান খান সোমবার বক্তব্য দেন। সূত্র: ডন

https://youtu.be/pAyCyr7vsO4

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে