মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তির পর দেশে ফিরলেন জার্মানির নারী সাংবাদিক

news-image

তুর্কি-জার্মান সাংবাদিক মেসালে তোলু তুরস্ক থেকে মুক্তি পাওয়ার পর তার দেশ জার্মানিতে ফিরে গেছেন। বার্তা সংস্থা ইটিএইচএ’তে কাজ করতেন তিনি। তুরস্কে তার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর দেশটির আদালত তা প্রত্যাহার করে নেয়। গত বছর মে মাসে মেসালে তোলুকে গ্রেফতার করা হয়। গত ডিসেম্বরে মুক্তির পরও তুরস্ক থেকে চলে যাওয়ার ব্যাপারে তার ওপর নিষেধাজ্ঞা ছিল। স্পুটনিক

তবে জার্মানি ফিরে মেসালে তোলু অভিযোগ তোলেন তুরস্কের কারাগারে হাজার হাজার ছাত্র, সাংবাদিক ও সরকার বিরোধী আটক রয়েছে। তার বিরুদ্ধে মামলায় হাজিরা দেওয়র জন্যে মেসালে পুনরায় তুরস্ক যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।