,

আজান ছাড়া মসজিদের মাইকে শব্দ প্রচারে নিষেধাজ্ঞা

news-image

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়াতে আজান ছাড়া মসজিদের মাইকে অন্য কোনো শব্দ প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে মানুষ যখন ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছে অথবা নামাজ পড়ছেন। একই সঙ্গে নামাজের সময় মাইকের শব্দ না বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় আজান বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে দেশটির মসজিদগুলোতে কীভাবে আজান দেওয়া হবে, সে সম্পর্কে নির্দেশনা রয়েছে। আজানের উচ্চ শব্দ নিয়ে অভিযোগ করায় এক নারীকে কারাদ- দেওয়ার সমালোচনার সময় ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় এসব নির্দেশনা জারি করল।

ছয় দফা নির্দেশনার মধ্যে রয়েছে মসজিদের মাইক অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে পরিচালনা করতে হবে, যাতে করে আজানের শব্দ মানুষের মনে মসজিদের প্রতি সম্ভাব্য বিদ্বেষ তৈরি না করে। যারা আজান দেবেন তাদের অবশ্যই সুমধুর ও ভালো কণ্ঠের অধিকারী হতে হবে। নামাজের সময় শব্দের মাত্রা বাড়ানো যাবে না। মানুষ যখন ঘুম, বিশ্রাম ও নামাজ আদায় করছে তখন আজান ছাড়া কোনো ধরনের শব্দ প্রচার করা যাবে না। আজান হতে হবে সুমধুর ও কানের জন্য শ্রুতিমধুর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর