,

বাংলাদেশ মুসলিমদের, পশ্চিমবঙ্গ হিন্দুদের: রূপা গাঙ্গুলি

news-image

নিউজ ডেস্ক : দেশভাগের পর মুসলমানদের জন্য বাংলাদেশ, হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ নির্দিষ্ট ছিল। গত বুধবার ভারতের কলকাতায় বিজেপির এক আলোচনা শেষে এ কথা বলে বিতর্কের জন্ম দিলেন ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) এমপি রূপা গাঙ্গুলি।

বিজেপির এই এমপি বারবার বলেছেন, দেশভাগ হয়েছিল যাতে পাকিস্তান মুসলমান প্রধান রাষ্ট্র হতে পারে এবং বাংলাদেশ প্রধানত হয়েছিল মুসলমানদের জন্য। তিনি আরও যোগ করেন, পশ্চিমবঙ্গ হয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দুদের জন্য।

ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন (এনআরসি) এর তালিকা নিয়ে এ প্রশ্ন করা হলে তিনি জবাবে এই মতামত দেন। রুপা গাঙ্গুলি আরও বলেন, শুধু হিন্দুরা নয়, বৌদ্ধ ও জৈন ধর্মের মানুষরাও শরণার্থী, যারা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে ভারতবর্ষে এসেছিলেন।

শুধু রূপা গাঙ্গুলিই নয়, এনআরসি বিলের সমর্থনে বিজেপির ভাইস প্রেসিডেন্ট ওম মাথুর ১২ আগস্ট বলেছিলেন, এই দেশটিকে ‘ধর্মশালা’ বানাতে দেয়া চলবে না এবং ২০১৯ সালে জাতীয় নির্বাচনের পর সারা ভারতজুড়ে এনআরসি বাস্তবায়ন করা হবে।

সেই বক্তব্যে ওম মাথুর আরও বলেছিলেন, পুরো ভারত বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীতে ভরে গেছে। এরকম কোনও শহর নেই যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আক্রমণ থেকে মুক্ত আছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর