৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু-ব্রাজিল সীমান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক: কেঁপে উঠল পেরু-ব্রাজিল সীমান্ত। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল প্রায় ৭.১। পুয়ের্তো মালদোনাদোর উত্তর-পশ্চিমে প্রায় আড়াইশ কিলোমিটার অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে কম্পন। খবর গ্লোবাল নিউজ।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার ভোর ৪টা ৪ মিনিটের দিকে এই ভূমিকম্প হয়। যার গভীরতা ছিল অন্তত ৬১০ কিলোমিটার। পেরুর পুকাল্পা শহরে পর পর দু’টি কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পেরু-ব্রাজিল সীমান্ত এলাকার বাসিন্দারা টুইটারে নিজেদের অবস্থার কথা জানান।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের পক্ষ থেকে কোনও সতর্কতা জারি করা হয়নি।
এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর ও পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত