,

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্কের সাজার মেয়াদ বৃদ্ধি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার আপিল আদালত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করার দায়ে শুক্রবার দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই’র সাজার মেয়াদ বাড়িয়েছে। সিউলের উচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে সাবেক এ রাষ্ট্র প্রধানকে ২৫ বছর কারা ভোগ করতে হবে। দেশে ব্যাপক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে গণবিক্ষোভের মুখে তিনি ক্ষমতাচ্যুত হন।

ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ডলারের বেশী ঘুষ গ্রহণ বা দাবি করায় এপ্রিলে পার্ককে দোষী সাব্যস্ত করা হয়। ১০ মাস ধরে চলা তার বিচার কার্যের বিভিন্ন সাক্ষ্য-প্রমাণে দক্ষিণ কোরিয়ায় বড় ধরনের ব্যবসা ও রাজনীতির মধ্যে একটি প্রচ্ছন্ন যোগসূত্রের বিষয় উঠে আসে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিশেষ সুযোগ দেয়ার বিনিময়ে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেয়ায় পার্ক ও তার ঘনিষ্ট বন্ধু চোই সুন-সিলকে দায়ী করা হয়।

ওই সময় তাকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হলেও প্রসিকিউশন তার ৩০ বছরের সাজা চেয়ে আদালতে আপিল করে। দক্ষিণ কোরিয়ার উচ্চ আদালত শুক্রবার জানায়, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নিতে চোইকে পার্ক সহযোগিতা করে।

প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতার চরম অপব্যবহার করে তিনি বিভিন্ন বেসরকারি কোম্পানির সিনিয়র নির্বাহী কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করেন।

আদালত পার্কের বিরুদ্ধে দেয়া আগের সাজা বহাল রেখে এর সাথে অতিরিক্ত এক বছরের সাজা যুক্ত এবং ১ কোটি ৮০ ডলার জরিমানা ধার্য করে। এই রায়ের ফলে পার্ককে এখন ২৫ বছর কারাদন্ড ভোগ করতে হবে। খবর এএফপি’র।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির