,

নির্ধারিত সময়ের আগেই তুরস্ককে এস-৪০০ দিচ্ছে রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে নির্ধারিত সময়ের এক বছর আগেই তুরস্ককে উন্নত প্রযুক্তির এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে রাশিয়া। প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্রগুলো ২০২০ সালে সরবরাহ করার কথা থাকলেও সম্প্রতি এক ঘোষণায় ২০১৯ সালেই তা সরবরাহের কথা জানিয়েছে রাশিয়া।

এ ব্যাপারে রাশিয়ার রাষ্ট্র পরিচালিত অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোনেক্সপোর্ট’র প্রধান অ্যালেক্সান্ডার মিখেইভ বলেন, তুরস্কের সঙ্গে এস-৪০০ নিয়ে চুক্তিটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে। ২০১৯ সালে আমরা চুক্তি সম্পন্নের প্রক্রিয়া শুরু করবো।

পাশাপাশি রোসোবোরোনেক্সপোর্ট জানিয়েছে, তারা এখন থেকে বৈদেশিক মিত্রদের সঙ্গে ব্যবসা করার সময় ডলারের বদলে স্থানীয় মুদ্রা ব্যবহার করবে।

উল্লেখ্য, গত বছর এস-৪০০ তৈরিকারী রুশ প্রতিষ্ঠান রসটেক’র প্রধান নির্বাহী কর্মী বলেছিলেন, ২০২০ সালে ক্ষেপণাস্ত্রগুলো সরবরাহ করা হবে।

সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর