রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুজরাটের এই ‘সোনার মিষ্টি’র কেজি ৯ হাজার টাকা

news-image

অনলাইন ডেস্ক: যেকোনো ভারতীয় অনুষ্ঠান মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। সামনেই রাখিবন্ধন উৎসব। আর তাই বিভিন্ন মিষ্টির দোকানে দোকানিরা হরেকরকম মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন।

গুজরাটের সুরাটে ‘২৪ ক্যারেট মিঠাই ম্যাজিক’ নামের দোকানটা এ ক্ষেত্রে অবশ্য আলাদা। সেখানে মিষ্টির দাম শুরুই হয় প্রতি কেজি ৯ হাজার টাকা থেকে।

দামের কারণ একটাই- এই দোকানের মিষ্টির বিশেষত্ব হলো সেগুলোয় ২৪ ক্যারেট সোনার রাংতা দিয়ে মোড়া থাকে।

মিষ্টিতে সোনা ব্যবহারের বুদ্ধিটা কিভাবে এলো?- এমন প্রশ্নের উত্তরে দোকানের মালিক প্রিন্স মিঠাইওয়ালা জানান, সোনার স্বাস্থ্যগুণের কথা মাথায় রেখেই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, রুপার বদলে সোনার স্বাস্থ্যগুণের কথা মাথায় রেখে আমরা সোনার রাংতা ব্যবহার করেছি। অনেক মানুষই রাখি উপলক্ষে এই মিষ্টি কিনেছেন।

এই মিষ্টিগুলোর নাম দেওয়া হয়েছে ‘সোনার মিষ্টি’ এবং দোকানের সমস্ত ক্রেতার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বর্তমানে অবস্থান করছে।