,

রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে বাংলাদেশের ওপর : সিঙ্গাপুরে সু চি

news-image

অনলাইন ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসনের সময় বাংলাদেশের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। চার দিনের সফরে সিঙ্গাপুরে গিয়ে আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি বলেন, জাতিগত মুসলিম রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময়সীমা নির্ধারণ করা কঠিন। কারণ তারা যেখানে পালিয়ে গেছে, সেই বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।

আইএসএএস ইউসফ ইশক ইনস্টিটিউট আয়োজিত ‘মিয়ানমারের ডেমোক্রেটিক ট্রানজিশন: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে গেছেন অং সান সু চি।

সংবাদ সংস্থা ইউএনবি জানিয়েছে, অনুষ্ঠানে সু চি বক্তৃতায় রোহিঙ্গা সংকট ও গত দুই বছরের গণতন্ত্রের উন্নয়নসহ ক্ষমতা ও প্রয়োগ বিষয়ে তাঁর পর্যালোচনা তুলে ধরেন। অং সান সু চি বলেন, মিয়ানমার বাংলাদেশের সঙ্গে কাজ করছে এবং ইতিমধ্যে রোহিঙ্গা প্রত্যাবর্তন ও পুনর্বাসনের জন্য সাধারণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। তাদের সরিয়ে নেওয়া বাংলাদেশের ওপর নির্ভর করছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গার ঢল নামেন। রাখাইন রাজ্যে সহিংসতার কথা বলে সে দেশের সেনাবাহিনী ধরপাকড় চালায়। সেখানে নির্যাতন, বাড়িঘরে আগুন ও গণধর্ষণ চালালে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করে। ১০ লক্ষাধিক রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঠাঁই নিয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর