,

সিধু শান্তির দূত: ইমরান

news-image

অনলাইন ডেস্ক: শপথ অনুষ্ঠানে যোগ দেয়ায় সাবেক ভারতীয় ক্রিকেটার নভজিত সিং সিধুকে শান্তির দূত আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানি জেনারেলকে আলিঙ্গন করে ভারতের সমালোচনার মুখোমুখি থাকা সিধুকে নিয়ে মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি বলেন, পাকিস্তানে শপথ অনুষ্ঠানে আসায় আমি সিধুকে ধন্যবাদ দিতে চাই।

এর পর সিধুর সমালোচনাকারীদেরও একহাত দিতে ছাড়েন নি পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতে যারা সিধুকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিয়েছেন, তারা উপমহাদেশে শান্তির জন্য ক্ষতিকর। কারণ শান্তি ছাড়া আমাদের জনগণ কখনো উন্নতি করতে পারবে না।

ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে জড়িয়ে ধরে বিপাকে পড়তে হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান রাজনীতিবিদ নভজোত সিং সিধুকে।

ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত থেকে অতিথি ছিলেন সিধু। পাকিস্তানের প্রেসিডেন্ট বাসভবনে সেই অনুষ্ঠানে দেখা যায়, বাজওয়া নিজে এগিয়ে এসে সিধুকে জড়িয়ে ধরেন। ওই সময় হাসিমুখে তাদের বেশ কিছু কথাবার্তা আদানপ্রদান হয়।

সেই ছবি সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। একের পর আক্রমণের শিকার হচ্ছেন সিধু। অনেকেই মন্তব্য করেছেন, চিরশত্রু রাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে গলাগলি করে কাজটা মোটেই ভালো করেননি তিনি।

হরিয়ানার বিজেপি সরকারের ক্যাবিনেট মন্ত্রী অনিল ভিজ আরেক কাঠি সরস, পাকিস্তান সেনাপ্রধানকে জড়িয়ে ধরে সিধু নিজের দেশের সঙ্গে বেঈমানি করেছেন। কেউ কেউ বলছেন, সম্প্রতি মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তার মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে ভারতবাসী। এ অবস্থায় তার সেই অনুষ্ঠানে যোগ দেয়া উচিত হয়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর