,

নেপালে ভারতীয় গাড়িতে চড়বেন না নওয়াজ

86642_sharifআন্তর্জাতিক ডেস্ক :নেপালে অনুষ্ঠেয় আসন্ন সার্ক শীর্ষ সম্মেলন চলাকালে ভারতের সরবরাহ করা গাড়ি ব্যবহার করবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এর বদলে নওয়াজের জন্য ইসলামাবাদ থেকে বিশেষ গাড়ি পাঠানো হবে।আগামী ২৬-২৭ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে এবারের সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সময় সার্ক নেতাদের ব্যবহারের জন্য কাঠমান্ডুর অনুরোধে দিল্লি শনিবার ছয়টি বুলেট-প্রুফ গাড়ি সরবরাহ করে। বর্তমানে নেপালের এ ধরনের দুটি গাড়ি রয়েছে। এগুলো একটি ব্যবহার করেন রাষ্ট্রপতি রাম বরন যাদব এবং অপরটি প্রধানমত্রƒ সুশীল কৈরালা। অন্য দুটি গাড়ি থাকলেও সেগুলো মেরামতের প্রয়োজন রয়েছে। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে কৈরালা সার্ক শীর্ষ সম্মেলনের জন্য লজিস্টিক সহায়তা চেয়েছিলেন।নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খগনাথ অধিকারি দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা কান্তিপুরকে বলেছেন, নেপালকে পাকিস্তান বলেছে যে, তারা তাদের প্রধানমন্ত্রীর জন্য আলাদা ব্যবস্থা করবে। কাঠমান্ডু কর্মকর্তারা বিষয়টির গুরুত্ব লাঘব করার জন্য বলেছেন, বিদেশী নেতারা অনেক সময়ই নিজস্ব যানবাহন সাথে করে নিয়ে আসেন।

ভারত যে গাড়িগুলো সরবরাহ করেছে, সেগুলো বর্তমানে নেপাল সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দ রাজপক্ষে, ভুটানের প্রধানমন্ত্রী তশেরিং তোবগে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ভারতীয় গাড়ি ব্যবহার করবেন। আর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ভারত সরকার কাঠমান্ডুতে আলাদা গাড়ি পাঠানো হচ্ছে। এছাড়া তিনি জনকপুর ও লুম্বিনি যাবেন। সেখানে ব্যবহারের জন্যও আলাদা দুটি গাড়ি পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর