ইসরায়েলি বাধায় জমে থাকা ‘১০ টন’ চিঠি পেল ফিলিস্তিন!

news-image

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনি প্রাপকদের চিঠিপত্র ও পার্সেল জর্ডান থেকে ফিলিস্তিনে প্রবেশ করতে দিয়েছে ইসরায়েল। গত সপ্তাহে এসব চিঠিপত্র ও পার্সেল ফিলিস্তিনি ডাক বিভাগের হাতে পৌঁছেছে। প্রায় আট বছর ধরে জমতে থাকা এসব চিঠিপত্র ও পার্সেল ইসরায়েলি বাধার কারণে পড়ে থাকায় এর ওজন দাঁড়িয়েছে ১০ টন। খবর গার্ডিয়ান’র।

খবরে বলা হয়, পারিবারিক ছবি, পোস্টকার্ড ও চিঠির সঙ্গে রয়েছে ওষুধ থেকে শুরু করে করে হুইল চেয়ারের মতো পার্সেলও। ১০ টনের চিঠিপত্র ও পার্সেলের যে চালান ফিলিস্তিনি ডাক বিভাগের হাতে দিয়েছে ইসরায়েল তার বহু জিনিসই নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে। ডাক বিভাগের কর্মীরা এসব পার্সেলের সঙ্গে এখন নোট সেঁটে দিচ্ছেন, যাতে লেখা হচ্ছে, ইসরায়েলের কাছ থেকেই সেগুলো ভাঙা বা নষ্ট অবস্থায় এসে পৌঁছেছে।

উল্লেখ্য, ইসরায়েল সরাসরি ফিলিস্তিনের ডাক বিভাগের কাছে পাঠানো কোনো চিঠি বা পার্সেল বিলি করে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত