,

করমর্দন না করায় নাগরিকত্ব পেলো না দম্পতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডে এক মুসলমান দম্পতির নাগরিকত্বের আবেদন নাকচ করে দেয়া হয়েছে, কারণ তারা বিপরীত লিঙ্গের সঙ্গে হাত মেলাতে রাজি হননি। শুক্রবারের ওই সিদ্ধান্তে বলা হয়, এই দম্পতি নারী-পুরুষের সমতার বিষয়টি গ্রহণ করা এবং সম্মান জানানোয় ব্যর্থ হয়েছে।

সাক্ষাৎকারের সময় বিপরীত লিঙ্গের সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়েও হিমশিম খেয়েছে ওই দম্পতি। হাত মেলাতে রাজি না হওয়ায় সুইডেনে একজন মুসলিম নারীর চাকরির সাক্ষাৎকার বাতিল হয়ে যাওয়ার পর তিনি মামলা করে ক্ষতিপূরণ পেয়েছিলেন।

সুইজারল্যান্ডের কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য নাগরিকদের অবশ্যই সুইস রীতিনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে এবং সুইজারল্যান্ডের প্রতি আকর্ষণ ও আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে।

যদিও ওই দম্পতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, ওই দম্পতি উত্তর আফ্রিকা থেকে এসেছেন।

আরও পড়ুন : শপথ নিয়েই মোদির পথে ইমরান খান

দম্পতির কাছে তাদের ধর্মের বিষয়ে কিছু জানতে চাওয়া হয়নি বলে কর্তৃপক্ষ বলছেন। তবে তাদের দাবি, ধর্মের কারণে তাদের নাগরিকত্বের আবেদন নাকচ করা হয়নি। সেটা করা হয়েছে লিঙ্গ সমতায় তাদের বিশ্বাসের অভাবের কারণে।

সুইজারল্যান্ডে করমর্দন নিয়ে বিতর্ক এবারই প্রথম ন। এর আগে ২০১৬ সালে একটি সুইস স্কুলের নারী শিক্ষকের সঙ্গে অপ্রাপ্তবয়স্ক মুসলিম দুই ভাই হাত মেলাতে রাজি না হওয়ায় পুরো পরিবারটির অভিবাসন প্রক্রিয়া স্থগিত করা হয়; যা তখন বিতর্ক তৈরি করেছিল।

প্রতিবেশী ফ্রান্সে একজন আলজেরীয় নারীর অভিবাসন আবেদন বাতিল করা হয়, কারণ অভিবাসী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একজন কর্মকর্তার সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর