বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যপ্রাণী রক্ষায় ‘অ্যাংরি বার্ডস’

43bef8260fd4706e7d1452ff48b29333-Angry-Birdsttt

আন্তর্জাতিক ডেস্ক :অবৈধভাবে বন্যপ্রাণী হত্যার বিপদ তুলে ধরতে জনপ্রিয় গেম ‘অ্যাংরি বার্ডস’-এর নির্মাতা রোভিও এন্টারটেইনমেন্টের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন যুক্তরাজ্যের রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। এ বিষয়ে আজ সোমবার একটি নতুন গেম বাজারে ছাড়ছে প্রতিষ্ঠানটি।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, নতুন ওই গেমে হাতিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবৈধভাবে হত্যার বিপদ গুরুত্ব পাবে। গেমটির নাম দেওয়া হয়েছে ‘রোল উইথ দ্য প্যাঙ্গোলিনস’।মাংস ও ঐতিহ্যবাহী ওষুধ তৈরির জন্য অ্যান্টইটার নামের প্রাণী হত্যার বিষয়টি গেমটিতে তুলে ধরা হয়েছে। প্রিন্স উইলিয়ামের দাতব্যপ্রতিষ্ঠান ইউনাইটেড ফর ওয়াইল্ডলাইফ ও রোভিও এন্টারটেইনমেন্ট যৌথ উদ্যোগে গেমটি তৈরি করেছে।অবৈধভাবে হাজারো প্রাণী নিধনের বিষয়ে সতর্ক করেছেন প্রিন্স উইলিয়াম। তিনি বলেন, প্রাণীদেহের পাচার অপরাধীচক্র ও উগ্রপন্থী গোষ্ঠীদের অর্থায়নে সাহায্য করছে। এ ব্যাপারে এখনই সতর্ক না হলে এই অসাধারণ সৃষ্টি জীবদ্দশাতেই হারিয়ে যাবে।

এ জাতীয় আরও খবর