কাবুলের শিয়া শিক্ষাকেন্দ্রে আত্মঘাতি হামলায় নিহত ৪৮

news-image

অনলাইন ডেস্ক : কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে আত্মঘাতি হামলায় কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার কাবুলের পশ্চিমে সংখ্যালঘু শিয়া অধ্যুষিত শিতি এলাকায় এ হামলা হয়। বিবিসির খবর।

পুলিশের মুখপাত্র হাসমাত স্টেনিকযাই বলেন, পায়ে হেঁটে শিক্ষাকেন্দ্রে ঢুকে বিস্ফোরণ ঘটায় হামলাকারী। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত ৪৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩৫ জন।

কেউ এ ঘটনার দ্বায়িত্ব স্বীকার করেনি। তালেবান দাবি করেছে হামলার সঙ্গে তারা জড়িত নয়।

সম্প্রতি গজনিসহ আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে হামলা জোরদার করেছে তালেবান। এ প্রেক্ষিতে বার্তা দিতে রাজধানী কাবুলে হামলাটি করা হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত