কিমের সঙ্গে তৃতীয় বৈঠক কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে: মুন

news-image

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে কোরীয় দ্বীপের পরমাণুনিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে আরও কয়েক ধাপ সামনে এগিয়ে নিয়ে বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। তাছাড়া বৈঠকটি ১৯৫০-৫৩ সালের আন্তঃকোরীয় যুদ্ধেরও একটি পরিসমাপ্তি ঘটাতে অনেকখানিই সহায়ক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন মুন। ১৯১০-৪৫ সাল পর্যন্ত জাপানের অধীনে থাকার পর স্বাধীনতা লাভের ৭৩বছর পূর্তি উপলক্ষে বুধবার আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মুন বলেন, তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যেকার পরমাণুনিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনার একটি অতিদ্রুত ও সফল পরিসমাপ্তি ঘটবে। তাছাড়া, তিনি আশা করেন এবছরই একটি আন্তঃকোরীয় রেল যোগাযোগ ব্যবস্থা চালুর কাজ শুরু করা হবে। যা যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া ও মঙ্গোলিয়াকেও যুক্ত করবে।

প্রসঙ্গত, সোমবার দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আগামী সেপ্টেম্বরে তৃতীয়বারের মত পিয়ংইয়ংয়ে আন্তঃকোরীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়। রয়টার্স

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত