কানাডা-স্পেন-সৌদিকে পেছনে ফেলবে ইরান!

news-image

নিউজ ডেস্ক: ২০২১ সালের মধ্যেই ইরান বিশ্বের ১৫তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড)।

স্পেন, সৌদি আরব ও কানাডাকে পেছনে ফেলে ইরান এই অবস্থানে উঠে আসবে বলে সংস্থাটি মন্তব্য করেছে।

সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালে ইরানের জিডিপি বা মোট দেশজ উৎপাদন ছিল মার্কিন মুদ্রায় ১৬৪৪ বিলিয়ন ডলার (বা এক লাখ ৬৪ হাজার ৪০০ কোটি ডলার)। এরই আলোকে দেশটি বিশ্বের ১৮তম বৃহত্তম অর্থনীতি।

আর ২০২১ সালে ইসলামী প্রজাতন্ত্রের এই দেশটির জিডিপি হবে ২ হাজার ৯৫ বিলিয়ন ডলার বা দুই লাখ একুশ হাজার কোটি ডলার।

অন্যদিকে চীনের জিডিপি ২০২১ সালে হবে ২৩ হাজার ১৫৯ বিলিয়ন ডলার এবং এর ফলে ওই বছর চীন হবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি।

আর ওই বছর মার্কিন জিডিপি হবে ১৯ হাজার ৩৯০ বিলিয়ন ডলার এবং ভারতের জিডিপি হবে নয় হাজার ৪৫৯ বিলিয়ন ডলার।

ফলে এ দুটি দেশের অর্থনীতি হবে যথাক্রমে বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত