,

‘শিরশ্ছেদকারী’ আহত!

5cc9015b80881f1e9f1dba5124bbabab-jihadi

আন্তর্জাতিক ডেস্ক :পশ্চিমা নাগরিকদের শিরশ্ছেদকারী হিসেবে সন্দেহভাজন যুক্তরাজ্যের বংশোদ্ভূত ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি ‘জিহাদি জন’ মার্কিন বিমান হামলায় আহত হয়েছেন বলে খবর বেরিয়েছে।আজ রোববার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল শনিবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন বিমান হামলায় ‘জিহাদি জন’ আহত হয়েছেন বলে তারা খবর পেয়েছে। তবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।মুখোশধারী আইএসের এক সদস্য কর্তৃক একের পর এক পশ্চিমা নাগরিকদের শিরশ্ছেদ করার দৃশ্য অনলাইনে প্রকাশিত হলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। শিরশ্ছেদকারী ব্যক্তির নাম বিটল জন লেনন ওরফে ‘জিহাদি জন’ বলে ধারণা করা হয়। তিনি যুক্তরাজ্যের বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রের দুই সাংবাদিক ও যুক্তরাজ্যের এক সাহায্যকর্মীকে শিরশ্ছেদ করে হত্যার জন্য তাঁকে দায়ী করা হয়।খবরে বলা হয়, পশ্চিম ইরাকের আল কাইমে মার্কিন বিমান হামলায় জন আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।গত সপ্তাহে পরিচালিত ওই বিমান হামলায় আইএসের অন্তত ১০ জঙ্গি নিহত ও ৪০ জন আহত হয়েছে। হামলায় আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদিও আহত হয়েছেন বলে ধারণা করা হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর