পুতিনের আগাম প্রস্থান

e004f68ab6eab2676511dbd6ca6ed244-Putinআন্তর্জাতিক ডেস্ক :ব্রিসবেন নগরে জি-২০ সম্মেলন শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া ছেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল শনিবার শুরু হওয়া দুই দিনের এই সম্মেলনের আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণার আগেই আজ রোববার অস্ট্রেলিয়া ছাড়েন পুতিন। সরাসরি সম্প্রচারিত ফুটেজে এ দৃশ্য দেখা গেছে।বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেন-সংকট নিয়ে গতকাল শনিবার সম্মেলনের প্রথম দিনেই পশ্চিমাদের তীব্র সমালোচনার মুখে পড়েন পুতিন। এমন প্রেক্ষাপটে আনুষ্ঠানিকভাবে আজ সম্মেলন শেষ হওয়ার আগেই তিনি অস্ট্রেলিয়া ছাড়েন।‘ব্রিসবেন কর্মপরিকল্পনা’ (ব্রিসবেন অ্যাকশন প্ল্যান) ঘোষণার মধ্য দিয়ে আজ জি-২০ সম্মেলন শেষ হবে।আগেভাগে চলে গেলেও গতকাল এক সংবাদ সম্মেলনে পুতিন জি-২০ সম্মেলনকে ‘গঠনমূলক’ ও ‘অর্থপূর্ণ’ বলে অভিহিত করেন।একই সঙ্গে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা রাশিয়া ও বিশ্ব অর্থনীতির ক্ষতি করছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান