মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিষাদ ভ্রমণ’ শেষে মৃত নবজাতককে বিদায় জানাল মা তিমি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪শে জুলাই সন্তান প্রসব করেন জে৩৫ নামের একটি তিমি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই দিনই নবজাতক শাবকটি মারা যায়। তারপর থেকেই কানাডার ভ্যাঙ্কুভার উপকূলে মা তিমিকে মৃত নবজাতককে বহন করতে দেখা গিয়েছিল।

১৭ দিন পর সমুদ্রে অন্তত ১ হাজার মাইল (১,৬০০ কিলোমিটার) বহন করার পর অবশেষে মৃত নবজাতককে বহন বন্ধ করে দেয় মা তিমি। কোন তিমির ‘বিষাদ ভ্রমণ’ সাধারণত এত দীর্ঘ হয় না।

বিজ্ঞানীরা মনে করছেন এই তিমি রেকর্ড করেছে। কানাডার ভ্যাঙ্কুভারের তিমি গবেষণা কেন্দ্রের গবেষকরা বলছেন, ‘তিমিটির বিষাদ ভ্রমণ শেষ হয়েছে এবং তার আচরণ ছিল উল্লেখযোগ্যভাবে বিচিত্র।’

তিমি গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কেন ব্যালকম্ব বলেছেন, জে৩৫ তিমিটি স্বাভাবিক ব্যবহারে ফিরে আসায় দারুণ স্বস্তি হচ্ছে এখন।

তিমি গবেষণা কেন্দ্র শনিবার এক বিবৃতিতে বলে, ‘সমুদ্রতট থেকে নেয়া টেলিফটো ডিজিটাল চিত্র থেকে ধারণা করা যায় যে মা তিমিটি শারীরিকভাবে সুস্থ অবস্থাতেই রয়েছে। মৃত নবজাতক তিমিটির দেহ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যবর্তী স্যালিশ সাগরে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তিমির দেহের ‘নেক্রপসি’ (পশুর ময়নাতদন্ত) করার সুযোগ হয়তো পাবেন না গবেষকরা।’