পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৪

news-image

পাকিস্তানের কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৪জন নিহত হয়েছে। রোববার সন্ধায় দেশটির কোয়েটার সানজিদি গ্রামের কয়লা খনিতে মিথেন গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় ঘটনায় আরো অন্তত ১৩জন শ্রমিক খনির নিচে আটকা পড়ে আছে বলে জানিয়েছে ‘ওয়াশিংটন পোস্ট’।

কয়লা খনিশ্রমিকদের সংগঠন ‘কোল মাইনারস এসোসিয়েশন ইন বালুচিস্তান’ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে। আটকে পড়া আরো অনেকের কাছে এখনো পৌঁছানো সম্ভব হয়নি বলেও সংস্থাটি দাবি করেছে। তবে বালুচিস্তানের খনি বিষয়ক পুলিশের পরিদর্শক উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের বৃহত্তম এ প্রদেশটি বিভিন্ন প্রাকৃতিক গ্যাস ও খনির কারণে খুবই সম্পৃদ্ধ। যদিও এ সম্পদগুলো এখানকার মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ২০১১সালে অন্য একটি কয়লা খনিতে আরো বিস্ফোরণে অন্তত ৪০জন নিহত হয়েছিল। তখনকার বিস্ফোরণটিও ছিল মিথেন গ্যাস লিক সংক্রান্ত।
ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত