স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ভোরের দিকে নিউ তাইপে শহরের ওয়েইফু হাসপাতালের সপ্তম তলার একটি ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।
কীভাবে ওই হাসপাতালে আগুন লাগলো, সে বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট কিছু না বললেও স্থানীয় পত্রিকাগুলো ওয়ার্ডের বেডের সঙ্গে থাকা বৈদ্যুতিক সংযোগে গোলাযোগের কথা বলেছে।
বিবিসি জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার পরপরই ওই হাসপাতাল থেকে ৩৩ জন রোগী এবং তিনজন কর্মীকে সরিয়ে নেওয়া হয়।