সিরিয়ায় বিস্ফোরণে ১২ শিশুসহ নিহত ৩৯

news-image

সিরিয়ার ইদলিব শহরে একটি ভবনে বিস্ফোরণে ১২ শিশুসহ ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কজন। রোববার বিস্ফোরণের পর এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইদলিব শহরটি সিরিয়ার উত্তর-পশ্চিমে অবস্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা। সারমাদা শহরের ওই ভবন একটি অস্ত্রের গুদাম বলে ধারণা করা হচ্ছে। এর মালিক অস্ত্রের ব্যবসার সঙ্গে জড়িত বলেও মনে করা হচ্ছে। তবে কে বা কারা ভবনটিতে হামলা করেছে কিংবা বিস্ফোরণের কারণ কী, তা এখনো জানা যায়নি।
ইদলিব শহরটি সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকায় শহরটি সিরিয়ান সেনাদের পরবর্তী হামলার লক্ষ্য হতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত