রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বিধ্বস্তে বেঁচে রইল শুধু শিশুটি…

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন; বেঁচে গেছে ওই বিমানে থাকা একটি শিশুর প্রাণ।

রোববার সকালে দেশটির পাপুয়া নিউগিনি সীমান্তে পাহাড়ের পাশে বিমানের ধ্বসাবশেষ থেকে ওই শিশুটিকে জীবিত উদ্ধার করা হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ছবিতে বিধ্বস্ত বিমান থেকে বেঁচে যাওয়া ১২ বছরের শিশুটিকে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে।

বিবিসি জানায়, শনিবার বিকেলে তানাহ মেরাহ এলাকা থেকে যাত্রীদের নিয়ে উড্ডয়ন করা বিমানটিকে পাপুয়া প্রদেশের ওকসিবিল বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

তবে এর আগেই উড্ডয়নের ৪০ মিনিটের মাথায় ৯ আরোহীকে নিয়ে বিধ্বস্ত হয়। ডাইমনিম এয়ার নামে একটি প্রতিষ্ঠানের ওই বিমানটি।

বিমানটি বিধ্বস্তের সময় ‘বিস্ফোরণের শব্দ’ শুনতে পান বলে স্থানীয় গ্রামবাসী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

প্রায় তিন বছর আগে একই এলাকায় একটি বিমান দুর্ঘটনায় নিহত হন ৫৪ আরোহী।