,

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ: অমিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ।

শনিবার কলকাতার মেয়ো রোডে ভারতী জনতা যুব মোর্চার সভায় এই মন্তব্য করেন তিনি।

অমিত শাহ বলেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান শরণার্থীরা ভারতে এসেছেন, তাদের কোনও চিন্তা নেই। শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে দেবে ভারত সরকার। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবেই।

তিনি বলেন- মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নাগরিক নিবন্ধনের বিরোধিতা করছেন; যা এদেশে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের দূর করতে ব্যবহার করা হচ্ছে। বাম দলের সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরোধী ছিলেন মমতা। এখন তারাই তার ভোটব্যাংক।

বিজেপি সভাপতি বলেন, আমরা নাকি বাংলা বিরোধী। বিজেপি কীভাবে বাংলা বিরোধী হবে? আমাদের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই বাঙালি ছিলেন। আমরা বাংলা বিরোধী নই, আমরা মমতা বিরোধী, তৃণমূল বিরোধী।

তিনি বলেন, বাংলার উন্নয়নের জন্য তৃণমূল-কংগ্রেস জোটকে হটাতে হবে। কেন্দ্র টাকা দিলেও, সেই টাকা বাংলার উন্নয়নে ব্যবহার করা হয় না। আগে এখানে রবীন্দ্রসঙ্গীত শোনা যেত, এখন শুধু বোমা বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

বিজেপির বাংলা ইউনিটের সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ থেকে উগ্রপন্থীরা ঢুকছে, বাংলায় দিকে দিকে অস্ত্রের কারখানা গজিয়ে উঠেছে। বেকার সমস্যা বাড়ছে, অনেক বছর ধরে রাজ্যে কোনও শিক্ষক নিয়োগ হয়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর