রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম হওয়ায় বাসা ভাড়া পাচ্ছেন না এই তরুণী: আনন্দবাজার

news-image

অনলাইন ডেস্ক : নিশাত রিমা লস্কর। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুরের মেধাবী ছাত্রী তিনি। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হয়েছেন। কিন্তু কলকাতা শহরে বাড়ি ভাড়া খুঁজতে গিয়ে বিরূপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই মুসলিম তরুণী। মুসলিম বলে তাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না বলে অভিযোগ।

ভারতের স্বাধীনতা দিবসের আগে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে রুম দেয়ার প্রক্রিয়া শুরু হবে না। তাই, আপাতত পেয়িংগেস্ট হিসেবে থাকতে চেয়েছিলেন নিশাত।

নিশাতের বাবা ইকতিয়ার লস্কর বলেন, অনলাইন থেকে বাড়ির সন্ধান পেয়ে সুলেখা এলাকায় এক বাড়িতে যাই।পরদিন মেয়েকে নিয়ে আসব বলে সব কথা পাকা করে আসি। কিন্তু রাতেই ফোন করে ওই গৃহকর্ত্রী মুসলিম কি-না জেনে বাড়ি ভাড়া দেবেন না বলে ফোন রেখে দেয়।

তাঁর অভিযোগ, একইরকম ব্যবহার যাদবপুরের সব এলাকা থেকে পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও অনেক মুসলিম পরিবার কলকাতায় ঘর ভাড়া পেতে এমন সমস্যায় পড়েছেন।