বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে জাপানি গাড়ির যন্ত্রাংশ কারখানার উদ্যোগ

news-image

সৌদি আরবের বিশিষ্ট উদ্যোক্তা আব্দুল লতিফ জামিল ও জাপানের কোসেই যৌথ উদ্যোগে গাড়ির যন্ত্রাংশ কারখানা স্থাপন হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে জাপানি গাড়ির চাকার এ্যালুমিনিয়াম কাঠামো তৈরি হবে এবং এর বিশাল বাজার রয়েছে দেশটিতে। এজন্যে দু’পক্ষ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। সৌদি আরব থেকে উৎপাদিত গাড়ির এধরনের যন্ত্রাংশ রফতানিরও পরিকল্পনা রয়েছে। জাপানি প্রতিষ্ঠান কোসেই কোম্পানি ভবিষ্যতে সৌদিতে আরো বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আগাচ্ছে।

সম্প্রতি সৌদি সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়ে আগাচ্ছে এধরনের যৌথ উদ্যোগ সে সংস্কারের অংশ। সৌদিতে প্রতিবছর যে ৭ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে তাদের কর্মসংস্থানের জন্যে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে দেশটির সরকার। আরব বিজনেস