,

কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় কয়েক দিনের ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। ইদুক্কি জেলার এক রিসোর্ট থেকে ৫৪ জন পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ২৬ বছরের মধ্যে এই প্রথম ইদুক্কি বাঁধ এলাকায় তিন মাত্রার সতর্কতা জারি করে ওয়াটার রিজার্ভারের ফটক খুলে দেওয়া হয়েছে। রিজার্ভারের পানি উচ্চতা ২ হাজার ৪০০ ফুটের বেশি হওয়ার পর গত বৃহস্পতিবার সেটির তিনটি ফটক খুলে দেওয়া হয়। এতে একাধিক নদীর পানি বেড়ে গিয়ে এলাকা প্লাবিত হয়েছে। গৃহহীন হয়েছে ৫৪ হাজার মানুষ।

বন্যাকবলিত এলাকা থেকে এরইমধ্যেই ১০ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। দিনব্যাপী উদ্ধারকাজ চলছে। ওই এলাকায় দুর্গতদের জন্য অন্তত ৫০০ ত্রাণশিবির তৈরি করা হয়েছে।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) পাশাপাশি দেশটির সেনা,নৌ ও বিমান বাহিনী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছে।
এদিকে ভারতে যুক্তরাজ্যের কনস্যুলেট থেকে দেশটির সব নাগরিকদের সতর্ক করে কেরালা ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে