মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় গোলাগুলিতে পুলিশসহ ৪ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ফ্রেডেরিকটন এলাকায় গোলাগুলিতে দুই পুলিশসহ চারজন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। শুক্রবার স্থানীয় সময় ভোরে একটি আবাসিক এলাকায় শুরু হয় গোলাগুলি। খবর কানাডার সিবিসি নিউজের।

সবশেষ খবরে জানা যায় স্থানীয়দের ফ্রেডেরিকটনের ব্রুকসাইড ড্রাইভ এলাকা এড়িয়ে যেতে বলছে পুলিশ। আরও খবর তদন্তের পর জানাবে বলে জানিয়েছে পুলিশ।

ফ্রেডেরিকটনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশের নির্দেশনা অনুযায়ী দরজা বন্ধ করে ঘরে অবস্থান করছেন তারা।

বাসিন্দাদের পুলিশের অবস্থান বিষয়ে কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেও নিষেধ করে পুলিশ।

এর আগে ক্রিস্টোফার গিল নামে ঐ এলাকার এক বাসিন্দা টুইটারে লিখেছিলেন, ‘আমি ঘুম থেকে উঠে জানালায় তাকিয়ে দেখি কয়েকজন পুলিশ সদস্য একটি বাড়ির সামনে অবস্থান নিয়ে আছে। মনে হচ্ছে কেউ বের হলেই পুলিশ তাকে ধরবে।’