,

ইমরান খানকে সমর্থন করায় ইসলামি দল নেতার পদত্যাগ

news-image

গত ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের দল তেহরিকে ইনসাফকে সমর্থন করায় দুইভাগ হয়ে গেছে জমিয়তে উলামায়ে পাকিস্তান। দলটির প্রধান ক্বারী জেওয়ার বাহাদূর দলের নীতির বাইরে যেয়ে কোনো পরামর্শ ছাড়াই ইমরান খানকে সমর্থন করলে মহাসচিব এ্যাডভোকেট মুহাম্মদ হাশেম সিদ্দিকী বিদ্রোহ করেন ও দলের পদ থেকে পদত্যাগ ঘোষণা করেন। একে কেন্দ্র করে দলটি এখন দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে।

নির্বাচনের আগ মুহূর্তে গত ২০ জুলাই জমিয়তে উলামায়ে পাকিস্তানের প্রধান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন ও ন্যাশনাল এসেম্বলির আসন ১৩১ এ ইমরান খানকে সমর্থনের ঘোষণা করেন। ক্বারী জেওয়ার বাহাদূর দলের শুরা সদস্য ও মজলিসে আমেলার সঙ্গে কোনো ধরণের পরামর্শ ছাড়াই এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে তার প্রতি অভিযোগ আনা হয়।

পদত্যাগের সময় বিখ্যাত আলেম শাহ আহমদ নূরানি রহ. এর সহযোদ্ধা এ্যাডভোকেট হাশেম সিদ্দিকী বলেন, পার্টির প্রধান এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে পরামর্শেরও প্রয়োজন মনে করেননি। তিনি নেতৃস্থানীয় কাউকে পরোয়া করেননি। এছাড়াও তিনি লাহোরে দলের অন্যান্য সদস্যদের সঙ্গে পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত দিয়ে থাকেন। এমন পরিস্থিতিতে তার জন্য ক্বারী জেওয়ার বাহাদূরের সঙ্গে মিলে কাজ করা সম্ভব নয়। সূত্র: ডেইলি পাকিস্তান, ফাতেহ২৪

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে