রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলা উচিৎ: ইসরায়েলি মন্ত্রী

news-image

ইরানকে পৃথিবী থেকে উধাও করে দেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন ইসরাইলের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদান। সম্প্রতি ইসরালের এক রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

একইসাথে তিনি ইরানের ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানান। এসময় নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সই করা পরমাণু চুক্তি পরিবর্তন করে নতুন করে চুক্তি করা উচিৎ বলেও মত দেন এরদান।

এর আগে, ইরানের ওপর আবারো মার্কিন নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্র: এরাবিয়ান জার্নাল