,

পশ্চিমাদের ঐতিহাসিক ভুলের অংশীদার হতে চাই না : ওয়ারসি

86042_sayeeda-warsi

আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটেনের প্রথম মুসলিম মন্ত্রী সাইয়েদা ওয়ারসি। গাজা ইস্যুতে মতবিরোধের জের ধরে গত আগস্টে ক্যাবিনেট থেকে পদত্যাগ করেন তিনি। প্রশিক্ষণসূত্রে আইনজীবী ওয়ারসি ২০১০ সালে কনজার্ভেটিভ পার্টি থেকে মন্ত্রিসভায় স্থান পান। সর্বশেষ যুক্তরাজ্যের পররাষ্ট্র বিভাগের সিনিয়র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পদত্যাগের পর প্রথম বিদেশ সফরে তুরস্কে গেছেন তিনি। সেখানে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি।
ওয়ারসি আনাদুলু সংবাদ সংস্থাকে বলেন- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইসরাইলি হামলার নিন্দা জানাতে অস্বীকার করায় তিনি পদত্যাগ করেছেন।
তিনি বলেন- রাজনীতিতে অনেক নীতি আপনার সামনে আসবে। কখনো কখনো সব নীতির সাথে আপনি সম্মত না-ও হতে পারেন। তিনি জানান, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব বৃদ্ধিতে সহায়ক বৃটেন সরকারের নীতির সাথে তিনি নেই।
ওয়ারসি আরো বলেন- ফিলিস্তিনকে স্বীকৃতি না দেয়া, পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন বন্ধে কোনো ব্যবস্থা না নেয়া, ন্যায়বিচারে জন্য ফিলিস্তিনিদের আন্তর্জাতিক আদালতে যেতে না দেয়া- পশ্চিমাদের এ নীতিগুলো ভুল।
তিনি বলেন- এসব বিষয়ে পশ্চিমাদের নীতি ঐতিহাসিক ভুল। আমি এই ভুলের অংশীদার হতে চাই না।
ইউরোপীয় ইউনিয়ন তার লক্ষ্য অর্জনে প্রস্তুত নয় বলেও মন্তব্য করেন। সংস্থাটির পুনর্গঠনে কনজার্ভেটিভ পার্টির পরিকল্পনাকে তিনি সমর্থন দেবেন বলেও জানান ওয়ারসি।
তুরস্ক সফরে এসে দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের সাথেও দেখা করেন ওয়ারসি। এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে তিনি বলেন- এরদোগানের নেতৃত্বে তুরস্কের ভবিষ্যত খুবই সম্ভাবনাময়।
তার পদত্যাগের পর এরদোগান তাকে বেশ সমর্থন দিয়েছেন ইঙ্গিত করে তিনি বলেন- ওই সময়টা আমার জন্য ছিল সত্যিই কঠিন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর