৯৬ বছর বয়সে প্রথম পরীক্ষা দিয়েই বৃদ্ধার বাজিমাত !

news-image

কথায় বলে শেখার কোনও বয়স হয় না। তবে এবার কথায় নয়, কাজে করে দেখালেন ভারতের আলাপ্পুজাহারের বাসিন্দা কাত্যায়নী আম্মা। ৯৬ বছর বয়সে কেরালার সর্বশিক্ষা মিশনে চতুর্থ শ্রেণীতে ওঠার পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হলেন তিনি।

জানা গেছে, আকসারলাক্সম প্রকল্পের অন্তর্গত এই সর্ব শিক্ষা মিশনে কাত্যায়নী আম্মাই সবচেয়ে প্রবীন পড়ুয়া। শুধু তাই নয়, পড়ার পরীক্ষায় একেবারে পূর্ণ নম্বর পেয়ে রীতিমতো নজির গড়েছেন তিনি।

আম্মা ৯৬ বছর বয়সে প্রথমবার পরীক্ষায় বসেন। ৪৫ জন প্রবীন পরীক্ষার্থীর মধ্যে কাত্যায়নী আম্মা ছিলেন প্রবীনতম। মোট ১০০ নম্বরের পরীক্ষায় ৩০ নম্বর ছিল পড়ার জন্য, ৪০ মালয়ালম ভাষায় লেখার জন্য ও ৩০ নম্বর গণিতের জন্য। লিখিত পরীক্ষার ফলাফল এখনও প্রকাশিত না হলেও আম্মা আশা করছেন, এবারও তিনি সফল হবেন।

তবে এত কিছুর মধ্যেও আম্মা যেন একটু হলেও অখুশি। রীতিমত ক্লাসের প্রথম বালিকার সুরে বলছেন, “এই প্রশ্নপত্রের জন্য এত কিছু পড়ার দরকার ছিল না।” এই পরীক্ষার জন্য ৬ মাস আগে থেকে মালয়ালম ও অঙ্ক পড়তেন। অন্যান্য প্রবীন পড়ুয়াদের সাথে তিনি নিয়মিত অভ্যাস করতেন।

গত বছর প্রায় ৪৫ হাজার কেরলের নাগরিক সাক্ষরতা মিশনের পরীক্ষায় বসেন। কাত্যায়নী আম্মা গত বছর জানুয়ারি মাসে সাক্ষরতা মিশনে নাম লেখান। একটি লিখিত পরীক্ষায় পাশ করে তিনি চতুর্থ শ্রেনীতে ভর্তি হন।

আম্মা এখন পরীক্ষার পর অবসর সময় কাটাচ্ছেন। পাশাপাশি একটি ইংরেজি বই পড়ার চেষ্টা করছেন। তিনি বলছেন, চতুর্থ শ্রেনীর ক্লাস শুরু হওয়ার আগে তিনি ভাল করে ইংরেজি পড়া শিখে নিতে চান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত