মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবজাতককে আছড়ে মারল বাবা!

news-image

অনলাইন ডেস্ক : দ্বিতীয়বারও মেয়েও হয়েছে ? রাগে ২৮ দিনের মেয়েকে আছাড় মেরে মারল বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের ফিরোজাবাদের গান্ধী নগরে। নবজাতককে স্ত্রীর চোখের সামনেই নির্মম ভাবে হত্যা করে স্বামী। বান্টি নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই নবজাতকটি ওই দম্পতির দ্বিতীয় কন্যাসন্তান। বান্টি প্রথম থেকেই ছেলে সন্তান চেয়ে এসেছিলেন। কিন্তু এবারও তার স্বপ্নপূরণ হয়নি। এই নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির হয়। এরপর রাগের মাথায় ২৮ দিনের শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে আছাড় মেরে ফেলে দেয়। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় শিশুটির।

বান্টির শ্বশুরের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বান্টি পেশায় দিনমজুর। দুই বছর আগে তার বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।